Job 36:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌বিহীন অন্তঃকরণ ক্রোধ সঞ্চয় করে, তিনি তাদেরকে বাঁধলে ত্রাহি ত্রাহি করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অধার্মিকেরা অন্তরে অসন্তোষ পুষে রাখে; এমনকি যখন তিনি তাদের শিকলে বাঁধেন, তখনও তারা সাহায্যের আশায় আর্তনাদ করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পামরচিত্তেরা ক্রোধ সঞ্চয় করে, তিনি তাহাদিগকে বাঁধিলে ত্রাহি ত্রাহি করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পামরচিত্তেরা ক্রোধ সঞ্চয় করে, তিনি তাঁহাদিগকে বাঁধিলে ত্রাহি ত্রাহি করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকেরা রাগ পুষে রাখে; তিনি বাঁধলেও তারা সাহায্যের জন্য ডাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোকেরা রাগ পুষে রাখে; তিনি বাঁধলেও তারা সাহায্যের জন্য ডাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরদ্রোহীরা অন্তরে রাগ পুষে রাখে, তারা যখন দণ্ডিত হয়, তখনও তারা সাহায্য প্রার্থনা করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে লোকরা ঈশ্বরের তোয়াক্কা করে না তারা সর্বদাই তিক্ত স্বভাবের হয়| এমনকি ঈশ্বর যখন ওদের শাস্তি দেন তখনও ওরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা হৃদয়ে অধার্মি ক অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করে না, তারা ক্রোধ সঞ্চয় করছে; এমনকি যখন ঈশ্বর তাদের বাঁধেন তখনও তারা সাহায্যের জন্য চিত্কার করে না।