Job 36:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আপনাকেও সঙ্কটের মুখ থেকে বের করে চালাতে চান; যা সঙ্কীর্ণ নয় এমন প্রশস্ত স্থানে নিয়ে যেতে চান, আপনার টেবিল পুষ্টিকর দ্রব্যে সাজান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বর আপনাকে যন্ত্রণার মুখ থেকে বের করে বিধিনিষেধ-মুক্ত এক প্রশস্ত স্থানে, পছন্দসই খাদ্যদ্রব্যে সুসজ্জিত আপনার টেবিলের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপনাকেও সঙ্কটের মুখ হইতে বাহির করিয়া চালাইতে চাহেন; অসঙ্কীর্ণ প্রশস্ত স্থানে লইয়া যাইতে চাহেন, আপনার মেজ পুষ্টিকর দ্রব্যে সাজান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপনাকেও সঙ্কটের মুখ হইতে বাহির করিয়া চালাইতে চাহেন; অসঙ্কীর্ণ প্রশস্ত স্থানে লইয়া যাইতে চাহেন, আপনার মেজ পুষ্টিকর দ্রব্যে সাজান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান; তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চান যেখানে কোন বাধা নেই। সেখানে আপনার টেবিল ভাল ভাল খাবারে পূর্ণ থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান; তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চান যেখানে কোন বাধা নেই। সেখানে আপনার টেবিল ভাল ভাল খাবারে পূর্ণ থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে এনেছিলেন, যেখানে কোন অস্বস্তি নেই, প্রচুর সুখাদ্য পরিবেশন করা হয়েছিল আপনার সামনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান| ঈশ্বর আপনাকে সমস্যা থেকে মুক্ত করতে চান| আপনার জীবনকে ঈশ্বর আরও সাবলীল করতে চান| ঈশ্বর আপনার সামনে প্রচুর খাদ্য দিতে চান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, তিনি আপনাকে যন্ত্রণা থেকে এক উন্মুক্ত জায়গায় বের করে আনতে চান যেখানে কোন কষ্ট থাকবে না এবং যেখানে আপনার মেজ চর্বিযুক্ত খাবারে পূর্ণ থাকবে।