Job 36:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার সমস্ত কান্না এবং আপনার সমস্ত চেষ্টা কি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার ধনসম্পদ বা আপনার সব মহৎ প্রচেষ্টাও কি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, যেন আপনি যন্ত্রণাভোগ না করেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার ঐশ্বর্য্যে কি কুলাইবে যে, আপনি দুঃখে না পড়েন? আপনার বলের বাহুল্যে কি কুলাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার ঐশ্বর্যে কি কুলাইবে যে, আপনি দুঃখে না পড়েন? আপনার বলের বাহুল্যে কি কুলাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার ধন-সম্পদ কিম্বা আপনার সমস্ত ক্ষমতা কি আপনাকে দুঃখ-কষ্ট থেকে রক্ষা করতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার ধন-সম্পদ কিংবা আপনার সমস্ত ক্ষমতা কি আপনাকে দুঃখ-কষ্ট থেকে রক্ষা করতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কান্নাকাটি করে আপনি দুর্দশা এড়াতে পারবেন না, আপনার বলবিক্রম এখন কোন কাজে লাগবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার অর্থ এখন আপনাকে সাহায্য করতে পারবে না| এবং শক্তিশালী লোকরাও এখন কোন ভাবে সাহায্য করতে পারবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার সম্পদ কি আপনাকে লাভবান করতে পারে, যাতে আপনি দুঃখে না থাকেন, অথবা আপনার সমস্ত শক্তি কি আপনাকে সাহায্য করতে পারে?