Job 36:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মনে রাখবেন, তাঁর কাজের মহিমা স্বীকার করা চাই, মানুষ কাওয়ালীর দ্বারা তার কীর্তন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রাখবেন, তাঁর সেই কাজের উচ্চপ্রশংসা করতে হবে, যাঁর প্রশংসা লোকেরা গানের মাধ্যমে করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনে রাখিবেন, তাঁহার কার্য্যের মহিমা স্বীকার করা চাই, মনুষ্যগণ গান দ্বারা তাহা কীর্ত্তন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনে রাখিবেন, তাঁহার কার্যের মহিমা স্বীকার করা চাই, মনুষ্যগণ গান দ্বারা তাহা কীর্তন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না; গানের মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না; কাওয়ালীর মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে তাঁর কীর্তির প্রশংসা করে আপনিও তাই করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যা করেছেন তার জন্য তাঁকে প্রশংসা করার কথা মনে রাখবেন| ঈশ্বরের প্রশংসা করে লোকে অনেক গান লিখেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর কাজের গৌরব করতে ভুলবেন না, যে বিষয়ে লোকেরা গান গেয়েছে।