Job 36:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকল মানুষ তা শুনেছে, প্রত্যেকে দূর থেকে তা দর্শন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমগ্র মানবজাতি তা দেখেছে; নশ্বর মানুষও দূর থেকে সেদিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকল মনুষ্য তাহা নিরীক্ষণ করিয়াছে, মর্ত্ত্যগণ দূর হইতে তাহা সন্দর্শন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকল মনুষ্য তাহা নিরীক্ষণ করিয়াছে, মর্ত্যগণ দূর হইতে তাহা সন্দর্শন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে, কিন্তু তারা তা দর থেকেই দেখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে, কিন্তু তারা তা দূর থেকেই দেখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কার্যকলাপ সকলেই দেখেছে, মানুষ কেবল দূর থেকেই তা দেখতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর কি করেছেন তা প্রত্যেকেই দেখতে পায়| কিন্তু লোকরা ঈশ্বরের কাজ শুধু মাত্র দূর থেকে দেখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত লোকেরা সেই সকল কাজ দেখেছে, কিন্তু তারা সেই সকল কাজ দূর থেকে দেখেছে।