Job 36:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন আল্লাহ্ মহান, আমরা তাঁকে জানি না; তাঁর বর্ষ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর কত মহান—আমাদের বোধশক্তির ঊর্ধ্বে! তাঁর বছর-সংখ্যার খোঁজ পাওয়া যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, ঈশ্বর মহান্, আমরা তাঁহাকে জানি না; তাঁহার বর্ষ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, ঈশ্বর মহান, আমরা তাঁহাকে জানি না; তাঁহার বর্ষ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যে কত মহান তা আমরা বুঝতেও পারি না। তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ যে কত মহান তা আমরা বুঝতেও পারি না। তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখুন ঈশ্বর মহান, তাঁর মাহাত্ম্যা আমরা বুঝতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমাদের কল্পনার চেয়েও ঈশ্বর মহান| ঈশ্বর কতদিন ধরে বেঁচে আছেন, আমরা জানি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, ঈশ্বর মহান, কিন্তু আমরা তাঁকে ভাল করে বুঝতে পারি না; তাঁর বছর সংখ্যা অগণনীয়।