Job 36:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দূর থেকে আমার জ্ঞান আনবো, আমার নির্মাতার উপর ধর্মময়তা আরোপ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বহুদূর থেকে আমার জ্ঞান লাভ করেছি; আমি আমার সৃষ্টিকর্তার উপরে ন্যায়পরায়ণতা আরোপ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দূর হইতে আপন জ্ঞান আনিব, আমার নির্ম্মাতার উপর ধর্ম্মগুণ বর্ত্তাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দূর হইতে আপন জ্ঞান আনিব, আমার নির্মাতার উপর ধর্মগুণ বর্তাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অনেক দূর থেকে জ্ঞান লাভ করেছি; আমার সৃষ্টিকর্তা যে ন্যায়বান তা আমি প্রকাশ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অনেক দূর থেকে জ্ঞান লাভ করেছি; আমার সৃষ্টিকর্তা যে ন্যায়বান তা আমি প্রকাশ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সুদূর ঊর্ধ্বলোক থেকে জ্ঞানলাভ করেছি, তাই দিয়ে আমি আমার স্রষ্টার ধার্মিকতা প্রতিপন্ন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জ্ঞান আমি সবার সঙ্গে ভাগ করে নেবো| ঈশ্বর আমায় সৃষ্টি করেছেন এবং আমি প্রমাণ করব ঈশ্বর ন্যায়পরায়ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার জ্ঞান দূর থেকে সংগ্রহ করব; আমি আমার সৃষ্টিকর্ত্তার যে ধার্ম্মিকতা তা স্বীকার করব।