Job 36:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ধার্মিকদের থেকে চোখ ফিরিয়ে নেন না; কিন্তু সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্দের সঙ্গে তাদেরকে চিরকালের তরে বসান, তারা উন্নত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ধার্মিকদের উপর থেকে তাঁর দৃষ্টি সরিয়ে নেন না; রাজাদের সঙ্গে তিনি তাদের সিংহাসনে বসান ও চিরকাল তাদের মহিমান্বিত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ধার্ম্মিকদের হইতে চক্ষু ফিরান না; কিন্তু সিংহাসনোপবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিগকে চিরকালতরে বসান, তাহারা উন্নত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ধার্মিকদের হইতে চক্ষু ফিরান না; কিন্তু সিংহাসনে উপবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিগকে চিরকালের তরে বসান, তাহারা উন্নত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি নির্দোষ লোকদের থেকে তাঁর চোখ ফিরিয়ে নেন না; তিনি রাজাদের সংগে তাদের বসিয়ে দেন আর চিরদিনের জন্য তাদের সম্মানিত করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ধার্মিক লোকদের থেকে তাঁর চোখ ফিরিয়ে নেন না; তিনি বাদশাহ্দের সংগে তাদের বসিয়ে দেন আর চিরদিনের জন্য তাদের সম্মানিত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ধার্মিকদের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেন না, রাজাদের মতই তাদের রাজত্ব করতে দেন, তাদের চিরগৌরবান্বিত করেন তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সৎপথে জীবনযাপন করে ঈশ্বর তাদের ওপর নজর রাখেন| তিনি সৎ লোকদেরই শাসক হতে দেন| সৎ লোকদেরই ঈশ্বর চির দিনের জন্য সম্মান দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ধার্ম্মিকদের থেকে তাঁর চোখ সরান না, কিন্তু পরিবর্তে ধার্ম্মিককে রাজার মত চিরকালের জন্য সিংহাসনে বসান এবং তাদের উন্নতি হয়।