Job 37:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কখনও শাস্তির জন্য, কখনও নিজের দেশের জন্য, কখনও বা দয়ার জন্য এসব ঘটান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন, বা তাঁর পৃথিবীকে জলসিক্ত করেন ও তাঁর প্রেম দেখান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কখনও দণ্ডের, কখনও নিজ দেশের নিমিত্ত, কখনও বা দয়ার নিমিত্ত এই সকল ঘটান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কখনও দণ্ডের, কখনও নিজ দেশের নিমিত্ত, কখনও বা দয়ার নিমিত্ত এই সকল ঘটান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষকে শাস্তি দেবার জন্য, কিম্বা তাঁর পৃথিবীকে জল দেবার জন্য, কিম্বা তাঁর ভালবাসা দেখাবার জন্য তিনি বৃষ্টি আনেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষকে শাস্তি দেবার জন্য, কিংবা তাঁর দুনিয়াকে পানি দেবার জন্য, কিংবা তাঁর মহব্বত দেখাবার জন্য তিনি বৃষ্টি আনেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর পৃথিবীর সর্বস্থানে বৃষ্টি বর্ষণ করেন, কোথাও মানুষকে দণ্ড দেওয়ার জন্য, কোথাও বা মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মেঘকে নিয়ে আসেন বন্যা এনে মানুষকে শাস্তি দেওয়ার জন্য অথবা, জল এনে তাঁর প্রেম প্রদর্শনের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এসমস্ত ঘটান, কখনও এটা শাসনের জন্য, কখনও তাঁর নিজের দেশের জন্য এবং কখনও চুক্তির বিশ্বস্ততার জন্য ঘটান।