Job 37:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আইউব, আপনি এতে কান দিন, স্থির থাকুন, আল্লাহ্‌র অলৌকিক সমস্ত কাজ বিবেচনা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইয়োব, আপনি একথা শুনুন; একটু থেমে ঈশ্বরের আশ্চর্য কাজকর্ম বিবেচনা করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইয়োব, আপনি ইহাতে কর্ণপাত করুন, স্থির থাকুন, ঈশ্বরের আশ্চর্য্য কার্য্য সকল বিবেচনা করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইয়োব, আপনি ইহাতে কর্ণপাত করুন, স্থির থাকুন, ঈশ্বরের আশ্চর্য কার্য সকল বিবেচনা করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইয়োব, আপনি এই কথা শুনুন; স্থির হয়ে ঈশ্বরের আশ্চর্য কাজের কথা ভাবুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আইয়ুব, আপনি এই কথা শুনুন; স্থির হয়ে আল্লাহ্‌র কেরামতীর কথা ভাবুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োব, আপনি এসব কথা শুনুন, ধৈর্য ধরে ঈশ্বরের পরমাশ্চর্য কার্যকলাপ বিবেচনা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, এটা শুনুন| ঈশ্বর যে সব বিস্ময়কর কাজ করেন সে বিষয়ে চিন্তা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইয়োব, এটা শুনুন, স্থির হন এবং ঈশ্বরের আশ্চর্য্য কাজের বিষয়ে চিন্তা করুন।