Job 37:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি কি তাঁর সঙ্গে আসমান বিস্তার করেছেন, যা ছাঁচে ঢালা আয়নার মত দৃঢ়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি কি তাঁর সঙ্গে মিলে সেই আকাশমণ্ডলের প্রসার ঘটাতে পারেন, যা ঢালাই করা ব্রোঞ্জের আয়নার মতো নিরেট?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি কি তাঁহার সঙ্গে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, যাহা ছাঁচে ঢালা দর্পণের ন্যায় দৃঢ়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি কি তাঁহার সঙ্গে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, যাহা ছাঁচে ঢালা দর্পণের ন্যায় দৃঢ়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছাঁচে ঢালা আয়নার মত শক্ত যে আকাশ তা কি আপনি ঈশ্বরের সংগে বিছিয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছাঁচে ঢালা আয়নার মত শক্ত যে আকাশ তা কি আপনি আল্লাহ্র সংগে বিছিয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি কি তাঁর মত আকাশমণ্ডলকে বিস্তৃত করতে পারেন? ছাঁচে ঢালা দর্পণের মত যা মসৃণ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, আপনি কি মেঘকে প্রসারিত করে ঈশ্বরকে সাহায্য করতে পারেন? মেঘকে উজ্জ্বল পিতলের মত ঝকঝকে তৈরী করেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি কি তাঁর মত আকাশকে বাড়াতে পারেন যেমন তিনি পারেন সেই আকাশ, যা ছাঁচে ঢালা আয়নার মত শক্ত?