Job 37:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান, তিনি ন্যায়বিচার ও ধার্মিকতার বিরুদ্ধাচরণ করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে ও তিনি পরাক্রমে উন্নত; তাঁর ন্যায়ে ও মহা ধার্মিকতায়, তিনি অত্যাচার করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশক্তিমান্! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান্, তিনি ন্যায়বিচার ও প্রচুর ধর্ম্মগুণ বিপরীত করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান, তিনি ন্যায়বিচার ও প্রচুর ধর্মগুণ বিপরীত করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে এবং ক্ষমতায় অনেক মহান; তাঁর ন্যায়বিচার ও সততার দরুন তিনি অত্যাচার করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে এবং কুদরতে অনেক মহান; তাঁর ন্যায়বিচার ও সততার দরুন তিনি জুলুম করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান ঈশ্বর! আমাদের বোধের অগম্য তিনি, মহাপরাক্রমী তিনি, মহান তাঁর বিচার তাঁর অপরিসীম ধার্মিকতা বিকৃত করেন না তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সর্বশক্তিমান অত্যন্ত মহান| আমরা ঈশ্বরকে বুঝতে পারি না| ঈশ্বর অত্যন্ত শক্তিমান, সেই সঙ্গে তিনি আমাদের প্রতি সদয় ও নিষ্ঠাবান| ঈশ্বর আমাদের আঘাত করতে চান না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বশক্তিমানের সম্বন্ধে, আমরা তাঁকে খুঁজে পেতে পারি না; তিনি পরাক্রম এবং ধার্ম্মিকতায় মহান। তিনি লোকেদের অত্যাচার করেন না।