Job 37:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে গর্জনের আওয়াজ আসে, তিনি তাঁর মহান স্বরে বজ্রনাদ করেন; তাঁর বাণী শোনা যায়, তিনি ঐ সমস্ত রোধ করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে আসে তাঁর গর্জনের শব্দ; তাঁর সৌম্য স্বর দিয়ে তিনি বজ্রধ্বনি করেন। তাঁর স্বর যখন প্রতিধ্বনিত হয়, তখন তিনি কিছুই আটকে রাখেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপশ্চাতে এক রব নাদ করে, তিনি আপন মহত্ত্বের রবে বজ্রনাদ করেন; তাঁহার রব শুনা যায়, তিনি ঐ সকল রোধ করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপশ্চাতে এক রব নাদ করে, তিনি তাঁহার মহত্বের রবে বজ্রনাদ করেন; তাঁহার রব শুনা যায়, তিনি ঐ সকল রোধ করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁর গর্জনের শব্দ আসে; তাঁর মহান স্বরে তিনি গর্জন করেন। যখন তাঁর স্বর শোনা যায় তখন বিদ্যুৎকে তিনি থামিয়ে রাখেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁর গর্জনের শব্দ আসে; তাঁর মহান স্বরে তিনি গর্জন করেন। যখন তাঁর গলার আওয়াজ শোনা যায় তখন বিদ্যুৎকে তিনি থামিয়ে রাখেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপরে গর্জন করে ওঠে তাঁর কণ্ঠ, ধ্বনিত হয় তাঁর বজ্রকণ্ঠ গুরুগম্ভীর স্বরে, বিদ্যৎমালাকে তখন সংবরণ করেন না তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিদ্যুৎ ঝলকের ঠিক পরেই ঈশ্বরের বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর শোনা যায়| ঈশ্বরের মহত্ব ও মহিমাপূর্ণ স্বর বজ্রের গুরুগুরু শব্দে প্রকাশ পায়| যখন বিদ্যুৎ ঝলকে ওঠে তখনই বজ্রের ভেতর ঈশ্বরের কণ্ঠ শোনা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটার পরে তাঁর স্বর গর্জিত হয়; তাঁর মহিমার রবে তিনি বজ্রধ্বনি করেন; যখন তাঁর রব শোনা যায়, তিনি তাদের বাধা দেন না।