Job 38:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়, সকলই কাপড়ের মত প্রকাশ পায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়; তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূমণ্ডল মুদ্রাচিহ্নিত মৃত্তিকাবৎ আকারান্তর প্রাপ্ত হয়, সকলই বস্ত্রের ন্যায় প্রকাশ পায়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূমণ্ডল মুদ্রাচিহ্নিত মৃত্তিকাবৎ আকারান্তর প্রাপ্ত হয়, সকলই বস্ত্রের ন্যায় প্রকাশ পায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে, তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকে পোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে, তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকে পোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুদ্রাঙ্কিত মৃত্তিকার প্রতিটি রেখার মত, পাটভাঙ্গা বস্ত্রের প্রতিটি ভাঁজের মত, ভূমণ্ডলের সব কিছুই স্পষ্ট হয়ে ওঠে দিব্যলোকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভাতের আলো, পাহাড় এবং উপত্যকা সহজেই দেখতে সহায়তা করে| যখন দিনের আলো পৃথিবীতে এসে পড়ে, তখন জামার ভাঁজের মত সেই স্থানের রূপ সহজেই বোঝা যায়| সেই স্থান, শীলমোহর দিয়ে ছাপ মারা নরম কাদার মতই (সমতল) আকৃতি ধারণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাদামাটি যেমন সিলমোহরের দ্বারা পরিবর্তিত হয় তেমন পৃথিবীর আকার পরিবর্তিত হয়েছে; ভাঁজ করা কাপড়ের মত এটার ওপর সমস্ত জিনিস পরিষ্কার ভাবে প্রকাশ পায়।