Job 38:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হয়েছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশিত হয়েছে? তুমি কি গাঢ় অন্ধকারের দরজা দেখেছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হইয়াছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হইয়াছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতস্থানের ফটক কি তোমাকে দেখানো হয়েছে? সেই অন্ধকার জায়গার দরজা কি তুমি দেখেছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবরের দরজা কি তোমাকে দেখানো হয়েছে? সেই অন্ধকার জায়গার দরজা কি তুমি দেখেছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুলোকের দ্বারগুলি কি উদঘাটিত হয়েছে তোমার কাছে? গভীর তিমিরাচ্ছন্ন প্রদেশের দ্বার কি তুমি দেখেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, তুমি কি কখনও মৃত্যুলোকের দ্বার এবং গভীর অন্ধকার দেখেছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশ পেয়েছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দরজা দেখেছ?