Job 38:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দুনিয়াটা কত বড় তা কি তুমি জান? বল, যদি সমস্তই জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর সুবিশাল বিস্তারের বিষয়টি কি তুমি বুঝে ফেলেছ? এসব কিছু যদি তুমি জানো, তবে আমায় বলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি ভুবনের বিস্তার জ্ঞাত হইয়াছ? বল, যদি সমস্তই জান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি ভুবনের বিস্তার জ্ঞাত হইয়াছ? বল, যদি সমস্তই জান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীটা কত বড় তা কি তুমি ধারণা করতে পেরেছ? যদি তুমি এই সব জান তবে বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়াটা কত বড় তা কি তুমি ধারণা করতে পেরেছ? যদি তুমি এই সব জান তবে বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর পরিসর সম্পর্কে তোমার কোন ধারণা আছে কি? যদি জানা না থাকে, উত্তর দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, এই পৃথিবীটা যে কত বড় তা কি তুমি সত্যি সত্যিই বোঝ? যদি তুমি এসব বুঝে থাকো, আমায় বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি পৃথিবীর বিস্তার বুঝেছ? তুমি যদি এ সমস্ত জান, তবে আমায় বল।