Job 38:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন্‌ পথ দিয়ে আলো ছড়িয়ে পড়ে, ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়? অতিবৃষ্টির জন্য কে প্রণালী কেটেছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়, বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন্‌ পথ দিয়া দীপ্তি বিভক্ত হইয়া যায়, ও পূর্ব্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন্‌ পথ দিয়া দীপ্তি বিভক্ত হইয়া যায়, ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জায়গা থেকে আলো ছড়িয়ে যায়, কিম্বা যেখান থেকে পৃথিবীতে পূবের বাতাস ছড়িয়ে পড়ে সেই জায়গা কোথায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জায়গা থেকে আলো ছড়িয়ে যায়, কিংবা যেখান থেকে দুনিয়াতে পূবের বাতাস ছড়িয়ে পড়ে সেই জায়গা কোথায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোথা থেকে আলোক বিকীর্ণ হয়? কোথা থেকে পূবালী বাতাস বয়ে যায় পৃথিবীর উপর দিয়ে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কি কখনও সেই জায়গায় গিয়েছো যেখান থেকে সূর্য উদিত হয়, যেখান থেকে সারা পৃথিবীতে পূবের বাতাস প্রবাহিত হয়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন পথে কোথায় আলো ভাগ হয় অথবা কোথা থেকে পূর্বীয় বাতাস পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ে?