Job 38:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি বিদ্যুৎগুলো পাঠালে তারা যাবে? তোমাকে কি বলবে, এই যে আমরা!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি বজ্রবিদ্যুৎ ঝলসাতে পারবে? সেগুলি কি জবাবে তোমাকে বলবে, ‘আমরা এখানে’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি বিদ্যুৎসমূহ পাঠাইলে তাহারা যাইবে? তোমাকে কি বলিবে, এই যে আমরা?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি বিদ্যুৎসমূহ পাঠাইলে তাহারা যাইবে? তোমাকে কি বলিবে, এই যে আমরা?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি বিদ্যুৎকে তার পথে পাঠাতে পার? সে কি তোমাকে বলবে, ‘এই যে আমি’?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি বিদ্যুৎকে তার পথে পাঠাতে পার? সে কি তোমাকে বলবে, ‘এই যে আমি’?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি তড়িৎ শিখারাশিকে ঝলসে ওঠার নির্দেশ দিলে তারা কি এসে তোমাকে বলবে, এই যে হুজুর, আমরা হাজির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কি বিদ্যুতকে আদেশ করতে পারো? তারা কি তোমার কাছে এসে বলবে, ‘আপনি কোথায়? আপনি কি চান প্রভু?’ তুমি যেখানে চাও, তারা কি সেখানে যাবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি বিদ্যুতকে তাদের পথে পাঠাতে পার, তারা তোমায় বলবে, আমরা এখানে?