Job 38:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে দাঁড়কাককে আহার জোগায়, যখন তার বাচ্চাগুলো আল্লাহ্র কাছে আর্তনাদ করে, ও খাদ্যের অভাবে ভ্রমণ করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে দাঁড়কাকের জন্য খাবার জোগায় যখন তার শাবকেরা ঈশ্বরের কাছে আর্তনাদ করে ও খাবারের অভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে দাঁড়কাককে আহার যোগাইয়া দেয়, যখন তাহার শাবকগণ ঈশ্বরের নিকটে আর্ত্তরব করে, ও খাদ্যের অভাবে ভ্রমণ করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে দাঁড়কাককে আহার যোগাইয়া দেয়, যখন তাহার শাবকগণ ঈশ্বরের নিকটে আর্তরব করে, ও খাদ্যের অভাবে ভ্রমণ করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দাঁড়কাকের বাচ্চারা যখন ঈশ্বরের কাছে কাঁদে আর খাবারের অভাবে এদিক-সেদিক ঘুরে বেড়ায়, তখন কে তাদের খাবার যোগায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাঁড়কাকের বাচ্চারা যখন আল্লাহ্র কাছে কাঁদে আর খাবারের অভাবে এদিক-সেদিক ঘুরে বেড়ায়, তখন কে তাদের খাবার যোগায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাঁড়কাকের শাবকেরা যখন ঈশ্বরের কাছে আর্তনাদ করে ক্ষুর্ধাত হয়ে যখন তারা ঘুরে বেড়ায় তখন কে তাদের আহার জোগায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন দাঁড় কাকের ছানারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য চিৎকার করে এবং নিরন্ন হয়ে ঘুরতে থাকে, তখন কে দাঁড় কাকদের খেতে দেয়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে দাঁড়কাককে শিকার যুগিয়ে দেয়, যখন তাদের বাচ্চারা ঈশ্বরের কাছে চিত্কার করে এবং খাবারের অভাবের জন্য ঘুরতে থাকে?