Job 38:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৎকালে প্রভাতীয় নক্ষত্রগুলো একসঙ্গে আনন্দধ্বনি করলো, আল্লাহ্র পুত্ররা সকলে জয়ধ্বনি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিল আর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিল আর ফেরেশতারা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভাতী তারার দল তখন সমবেত কণ্ঠে গান গেয়েছিল করেছিল জয়ধ্বনি বিদ্যধামবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তা সৃষ্টি করা হয়েছিল তখন প্রভাতের তারাসমূহ এক সঙ্গে গান গেয়েছিল| দেবদূতরা আনন্দে হর্ষধ্বনি করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কখন ভোরের তারারা একসঙ্গে গান গেয়েছিল এবং ঈশ্বরের সন্তানেরা আনন্দে চিত্কার করেছিল?