Job 38:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৎকালে আমি মেঘকে তার বস্ত্র করলাম, ঘন অন্ধকারকে তার আচ্ছাদন করলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম ও তা ঘন অন্ধকারে ঢেকে দিলাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে আমি মেঘকে তাহার বস্ত্র করিলাম, ঘন তিমিরকে তাহার পটিকা করিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে আমি মেঘকে তাহার বস্ত্র করিলাম, ঘন তিমিরকে তাহার পটিকা করিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম, আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম, আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই তখন ঢেকেছিলাম তাকে মেঘের আবরণে, জড়িয়ে রেখেছিলাম নিবিড় অন্ধকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, নবজাতককে পোশাক পরাবার মত আমি একটি পোশাকের মত মেঘগুলোকে চারদিকে জড়িয়ে দিয়েছিলাম এবং তাকে, একটি শিশুকে যেমন শক্ত করে কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হয় সেই ভাবে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি মেঘকে তার বস্ত্র করলাম এবং ঘন অন্ধকার দিয়ে তার পট্টি করলাম?