Job 39:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি শৈলবাসী বন্য ছাগীগুলোর প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করতে পার?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কি জানো পাহাড়ি ছাগলেরা কখন শাবকের জন্ম দেয়? তুমি কি দেখেছ হরিণী কখন তার হরিণশিশু প্রসব করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পার?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পাহাড়ী ছাগল কখন বাচ্চা দেয় তা কি তুমি জান? হরিণীর বাচ্চা দেওয়া কি কখনও তুমি দেখেছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পাহাড়ী ছাগল কখন বাচ্চা দেয় তা কি তুমি জান? হরিণীর বাচ্চা দেওয়া কি কখনও তুমি দেখেছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি জান পাহাড়ী ছাগেরা কখন জন্মায়? তুমি কি দেখেছ হরিণীরা কিভাবে প্রসব করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, তুমি কি জানো কখন পাহাড়ী ছাগলের জন্ম হয়? কখন হরিণ তার শাবককে জন্ম দেয় তা কি তুমি দেখতে পাও?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাহাড়ের বুনো ছাগল কখন তাদের বাচ্চার জন্ম দেবে তুমি কি জান? হরিণ কখন তার বাচ্চার জন্ম দেবে সেই দিন নির্ণয় করতে পার?