Job 39:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি তার প্রতি এমন বিশ্বাস রাখবে যে, সে তোমার শস্য আনবে, তা খামারে একত্র করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি তোমার শস্য টেনে আনার ও তা খামারে একত্রিত করার জন্য তার উপরে ভরসা রাখতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি তাহার প্রতি এমন বিশ্বাস রাখিবে যে, সে তোমার শস্য আনিবে, তাহা খামারে একত্র করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি তাহার প্রতি এমন বিশ্বাস রাখিবে যে, সে তোমার শস্য আনিবে, তাহা খামারে একত্র করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যে তোমার ফসল ঘরে এনে খামারে জমা করবে সেই বিশ্বাস কি তুমি তার উপর করতে পারবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যে তোমার ফসল ঘরে এনে খামারে জমা করবে সেই বিশ্বাস কি তুমি তার উপর করতে পারবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি বিশ্বাস কর যে সে তোমার ফসল বয়ে আনবে? তোমার খামারের শস্য সংগ্রহ করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কি তার ওপর এমন নির্ভর করতে পারো যে সে শস্য মাড়বার খামারে তোমার জন্য শস্য এনে জড়ো করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি তার ওপর নির্ভর করবে তোমার শস্য ঘরে আনার জন্য, তোমার খামারে শস্য জড়ো করার জন্য?