Job 39:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে, প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার শাবকদের সঙ্গে এমন রূঢ় ব্যবহার করে, যেন সেগুলি তার আপন নয়; তার পরিশ্রম ব্যর্থ হলেও তার কিছু যায় আসে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন শাবকগণের প্রতি পরের ন্যায় নির্দ্দয় হয়, প্রসব-বেদনা বিফল হইলেও নিশ্চিন্ত থাকে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন শাবকগণের প্রতি পরের ন্যায় নির্দয় হয়, প্রসব-বেদনা বিফল হইলেও নিশ্চিন্ত থাকে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বাচ্চাদের সংগে সে নিষ্ঠুর ব্যবহার করে, যেন সেগুলো তার নয়; সে চিন্তাও করে না যে, তার সমস পরিশ্রম বিফল হতে পারে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বাচ্চাদের সংগে সে নিষ্ঠুর ব্যবহার করে, যেন সেগুলো তার নয়; সে চিন্তাও করে না যে, তার সমস্ত পরিশ্রম বিফল হতে পারে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তার শাবকদের সঙ্গে নির্দয় ব্যবহার করে যেন সেগুলি তার নিজের নয়। তার শাবকগুলি বিনষ্ট হলেও সে নির্বিকার থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উটপাখী তার ছোটছোট বাচ্চাগুলিকে ছেড়ে চলে যায়| উটপাখী এমন আচরণ করে যেন বাচ্চাগুলি তার নয়| সে এটা ভাবে না যে বাচ্চাগুলি যদি মারা যায়, তার সমস্ত পরিশ্রমই অর্থহীন হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার বাচ্চাদের সঙ্গে কঠোর ব্যবহার করে যেন সেই বাচ্চাগুলো তার নয়; সে ভয় পায় না যে তার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে,