Job 39:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যখন পাখা তুলে গমন করে, তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাও সে যখন দৌড়ানোর জন্য পাখা মেলে দেয়, তখন ঘোড়া ও সওয়ারকেও উপহাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যখন পক্ষ তুলিয়া গমন করে, তখন অশ্বকে ও তদারোহীকে পরিহাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যখন পক্ষ তুলিয়া গমন করে, তখন অশ্বকে ও তদারোহীকে পরিহাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও সে যখন পাখা ঝাপ্‌টায় তখন ঘোড়া ও তার সওয়ারকে সে হেসে উড়িয়ে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও সে যখন পাখা ঝাপ্‌টায় তখন ঘোড়া ও তার সওয়ারকে সে হেসে উড়িয়ে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যখন ডানা মেলে দৌড়ায় তখন সে যে কোন অশ্ব বা অশ্বারোহীকে উপহাস করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু উটপাখী যখন দৌড়ানোর জন্য ওঠে তখন সে ঘোড়া ও সওয়ারীকেও লজ্জা দেয় কারণ যে কোন ঘোড়ার থেকে সে দ্রুত ছুটতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়, সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে।