Job 39:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে, দূর থেকে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিঙার ঝঙ্কারে সে হ্রেষাধ্বনি করে, ‘আহা!’ সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের ও যুদ্ধরবের হুঙ্কার শোনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তূরীর রবের সহিত সে হ্রেষা শব্দ করে, দূর হইতে সংগ্রামের গন্ধ পায়, সেনাপতিদের হূঙ্কার ও সিংহনাদ শুনে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তূরীর রবের সহিত সে হ্রেষা শব্দ করে, দূর হইতে সংগ্রামের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শুনে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তূরীর আওয়াজের সংগে সংগে সে নাক দিয়ে শব্দ করে; সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় আর সেনাপতিদের চিৎকার ও যুদ্ধের হাঁক শোনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিংগার আওয়াজের সংগে সংগে সে নাক দিয়ে শব্দ করে; সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় আর সেনাপতিদের চিৎকার ও যুদ্ধের হাঁক শোনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তূরীধ্বনির সঙ্গে সঙ্গে সে হ্রেষারব করে দূর থেকেই সে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও গর্জন শোনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন শিঙার শব্দ হয় তখন ঘোড়া বলে ‘তাড়াতাড়ি কর!’ বহু দূর থেকে সে লড়াই এর গন্ধ পায়| সে সেনাপতিদের চিৎকার এবং শিঙার রণ ভেরী শুনতে পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখনই শিঙ্গা আওয়াজ করে, সে বলে, ওহো! সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের গর্জ্জন এবং চিত্কার শুনে।