Job 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কাছে একটি কালাম গোপনে পৌঁছল, আমার কর্ণকুহরে তার কিছুটা আওয়াজ এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“গোপনে একটি কথা আমার কাছে পৌঁছাল, সেকথার ফিস্‌ফিসানি আমার কানে বাজল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার কাছে একটী বাক্য গোপনে পৌঁছিল, আমার কর্ণকুহরে তাহার ঈষৎ শব্দ আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার কাছে একটি বাক্য গোপনে পৌঁছিল, আমার কর্ণকুহরে তাহার ঈষৎ শব্দ আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“একটা বাক্য আমার কাছে চুপি চুপি আসল, তার ফিস্‌ ফিস্‌ শব্দ আমার কানে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“একটা কালাম আমার কাছে চুপি চুপি আসল, তার ফিস্‌ ফিস্‌ শব্দ আমার কানে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংগোপনে এক সংবাদ আমার কাছে এল সেই স্বর এত ক্ষীণ যে অতিকষ্টে আমি শুনলাম সেই উচ্চারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“গোপনে আমার কাছে এক বার্তা এসেছে| আমি তা নিজের কানে শুনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একবার একটি ঘটনা গোপনে আমার কাছে আনা হল; আমার কান এটার বিষয়ে একটা গুঞ্জন শুনল।