Job 4:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দাঁড়িয়ে থাকলো, কিন্তু আমি তার আকৃতি নির্ণয় করতে পারলাম না; একটি মূর্তি আমার দৃষ্টিগোচর হল, আমি মৃদু স্বর ও এই বাণী শুনলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা থেমে গেল, কিন্তু আমি বলতে পারিনি সেটি কী। আমার চোখের সামনে দাঁড়িয়েছিল এক অবয়ব, আর আমি মৃদু এক স্বর শুনলাম:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দাঁড়াইয়া থাকিল, কিন্তু আমি তাহার আকৃতি নির্ণয় করিতে পারিলাম না; একটী মূর্ত্তি আমার চক্ষুর্গোচর হইল, আমি মৃদু স্বর ও এই বাণী শুনিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দাঁড়াইয়া থাকিল, কিন্তু আমি তাহার আকৃতি নির্ণয় করিতে পারিলাম না; একটি মূর্তি আমার চক্ষুর্গোচর হইল, আমি মৃদু স্বর ও এই বাণী শুনিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই আত্মা থামল, কিন্তু সেটা যে কেমন তা আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে একটা কিছু দাঁড়াল, খুব আস্তে আমি এই স্বর শুনলাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রূহ্ থামল, কিন্তু সেটা যে কেমন তা আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে একটা কিছু দাঁড়াল, খুব আস্তে আমি এই স্বর শুনলাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখলাম কি যেন একটা দাঁড়িয়ে আছে আমার সামনে, আমি বিস্ফারিত চোখে চেয়ে রইলাম, কিন্তু বুঝতে পারলাম না কি সেই বস্তু। তারপর নীরবতার মাঝে আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই আত্মা আমার সামনে থেমে গেল| কিন্তু আমি দেখতে পাইনি তা কি ছিল| আমার চোখের সামনে কিছু একটা অবয়ব ছিল মাত্র এবং চারদিক নিস্তদ্ধ ছিল| তারপর আমি একটি কণ্ঠস্বর শুনতে পেলাম:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই আত্মা দাঁড়িয়ে রইল, কিন্তু আমি এর আকৃতি নির্ধারণ করতে পারলাম না। একটি আকৃতি আমার চোখের সামনে ছিল; সেখানে নিস্তদ্ধতা ছিল এবং আমি একটি কন্ঠস্বর শুনলাম যা বলল,