Job 4:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“আল্লাহ্‌র সম্মুখে কোন মানুষ কি ধার্মিক হতে পারে? নিজের নির্মাতার চেয়ে মানুষ কি খাঁটি হতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘মরণশীল মানুষ কি ঈশ্বরের চেয়েও বেশি ধার্মিক হতে পারে? এক সবল মানুষও কি তার নির্মাতার চেয়েও বেশি পবিত্র হতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“ঈশ্বর অপেক্ষা মর্ত্ত্য কি ধার্ম্মিক হইতে পারে? নিজ নির্ম্মাতা অপেক্ষা মনুষ্য কি শুচি হইতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“ঈশ্বর অপেক্ষা মর্ত্য কি ধার্মিক হইতে পারে? নিজ নির্মাতা অপেক্ষা মনুষ্য কি শুচি হইতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘কোন মানুষ কি ঈশ্বরের চোখে নির্দোষ হতে পারে? তার সৃষ্টিকর্তার চোখে কি সে খাঁটি হতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘কোন মানুষ কি আল্লাহ্‌র চোখে নির্দোষ হতে পারে? তার সৃষ্টিকর্তার চোখে কি সে খাঁটি হতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের দৃষ্টিতে কি কোন মরণশীল মানুষ ধার্মিক হতে পারে? কোন মানুষ কি তার স্রষ্টার তুলনায় পারে কি নির্মল হতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘কোন লোক ঈশ্বরের চেয়ে বেশী সঠিক হতে পারে না| কোন ব্যক্তি তার স্রষ্টার চেয়ে বেশী শুদ্ধ হতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নশ্বর মানুষ কি ঈশ্বরের থেকে বেশি ধার্মিক হতে পারে? মানুষ কি তার সৃষ্টিকর্ত্তার থেকে বেশি শুদ্ধ হতে পারে?