Job 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে যারা মাটির গৃহে বাস করে, যাদের গৃহের ভিত্তিমূল ধূলিতে স্থাপিত, যারা কীটের মত মর্দিত হয় তারা কি? তারা প্রভাত ও সন্ধ্যাবেলার মধ্যে চূর্ণ হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে মাটির বাড়িতে বসবাসকারী সেই মানুষদের, যাদের উৎপত্তি সেই ধুলোতে, এক পতঙ্গের চেয়েও সহজে যারা নিষ্পিষ্ট হয়! তাদের কী হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাহারা মৃণ্ময় গৃহে বাস করে, যাহাদের গৃহের ভিত্তিমূল ধূলাতে স্থাপিত, যাহারা কীটের ন্যায় মর্দ্দিত হয়; তাহারা কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাহারা মৃণ্ময় গৃহে বাস করে, যাহাদের গৃহের ভিত্তিমূল ধুলাতে স্থাপিত, যাহারা কীটের ন্যায় মর্দিত হয়; তাহারা কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে যারা মাটির ঘরে বাস করে, যাদের ভিত্তি হল ধুলা, যাদের পোকার মত সহজে পিষে ফেলা যায়, তারা ঈশ্বরের চোখে আরও কত না বেশী দোষী হবে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে যারা মাটির ঘরে বাস করে, যাদের ভিত্তি হল ধুলা, যাদের পোকার মত সহজে পিষে ফেলা যায়, তারা আল্লাহ্র চোখে আরও কত না বেশী দোষী হবে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে মাটি দিয়ে গড়া যে প্রাণী ধূলি থেকেই যার উৎপত্তি, পতঙ্গের মতই যে পিষ্ট হয়, তাকে তিনি কি করে বিশ্বাস করবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সত্যিই মানুষ নশ্বর| ধূলার ভিতযুক্ত মাটির বাড়িতে যারা বাস করে তাদের ঈশ্বর কত কম বিশ্বাস করেন! ঈশ্বর পতঙ্গের মত তাদের পিষে ফেলেন| মানুষ মাটির ঘরে বাস করে (মানুষের দেহ মাটির তৈরী)| সেই মাটির ঘরের ভিত ধূলায় বা পাঁকের মধ্যে থাকে| একটা পতঙ্গের থেকেও সহজে তাদের দেহ নষ্ট করে ফেলা যায়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে এটা কত বেশি সত্য তাদের জন্য যারা মাটির ঘরগুলোতে বাস করে, যার ভিত ধূলোতে গাঁথা, যে পোকার থেকেও আগে চূর্ণ হবে?