Job 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবু এখন দুঃখ তোমার কাছে আসলে তুমি কাতর হচ্ছো; তা তোমাকে স্পর্শ করলে তুমি হতাশ হচ্ছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন দুঃখকষ্ট তোমার কাছে এসেছে, আর তুমি হতাশ হয়েছ; তা তোমায় আঘাত করেছে, আর তুমি আতঙ্কিত হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবু এক্ষণে [দুঃখ] তোমার নিকটে আসিলে তুমি কাতর হইতেছ; তাহা তোমাকে স্পর্শ করিলে তুমি বিহ্বল হইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবু এক্ষণে [দুঃখ] তোমার নিকটে আসিলে তুমি কাতর হইতেছ; তাহা তোমাকে স্পর্শ করিলে তুমি বিহ্বল হইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন তোমার নিজের উপর কষ্ট এসেছে আর তুমি হতাশ হয়েছ; কষ্ট তোমাকে আঘাত করেছে আর তুমি নিরাশ হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন তোমার নিজের উপর কষ্ট এসেছে আর তুমি হতাশ হয়েছ; কষ্ট তোমাকে আঘাত করেছে আর তুমি নিরাশ হয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন সেই দুর্দৈব তোমারই উপর এসে পড়েছে। অস্থির হয়ে উঠেছ তুমি, তার স্পর্শমাত্রেই তুমি হয়েছ বিমর্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন তুমি সমস্যায় পড়েছ এবং তুমি নিরুৎসাহ হয়েছো| সমস্যা তোমায় আঘাত করেছে এবং তুমি বিচলিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন সমস্যা তোমার কাছে এসেছে এবং তুমি দুর্বল হয়েছ; এটা তোমাকে ছুঁয়েছে এবং তুমি সমস্যা পড়েছ।