Job 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আল্লাহ্‌ ভয় কি তোমার প্রত্যাশা নয়? তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ধর্মনিষ্ঠা কি তোমার প্রত্যয় নয় আর তোমার অনিন্দনীয় পথই কি তোমার প্রত্যাশা নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ঈশ্বরভয় কি তোমার প্রত্যাশা নয়? তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ঈশ্বর ভয় কি তোমার প্রত্যাশা নয়? তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় কর তাতে কি তুমি আশ্বাস পাও না? তুমি যে নির্দোষ সেটা কি তোমার আশা নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে আল্লাহ্‌কে ভয় কর তাতে কি তুমি আশ্বাস পাও না? তুমি যে নির্দোষ সেটা কি তোমার আশা নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের আরাধনায় নিঁখুত তোমার জীবনচর্যা। অতএব মনে অবিচল আস্থা ও আশা রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের প্রতি তোমার শ্রদ্ধা কি তোমাকে এই পরিস্থিতিতে আত্মবিশ্বাস যোগায় না? তোমার সরল ও সৎ‌ জীবন কি তোমাকে এই পরিস্থিতিতে আশা দেয় না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ঈশ্বর ভয় কি তোমার আত্মবিশ্বাস নয়; তোমার সততা কি তোমার আশা নয়?