Job 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দেখেছি, যারা অধর্মরূপ চাষ করে, যারা অনিষ্ট বীজ বপন করে, তারা তা-ই কাটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি লক্ষ্য করেছি, যারা অনিষ্ট চাষ করে আর যারা অস্থিরতা বোনে, তারা তাই কাটে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দেখিয়াছি, যাহারা অধর্ম্মরূপ চাষ করে, যাহারা অনিষ্ট-বীজ বপন করে, তাহারা তাহাই কাটে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দেখিয়াছি, যাহারা অধর্মরূপ চাষ করে, যাহারা অনিষ্ট-বীজ বপন করে, তাহারা তাহাই কাটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেখেছি যারা মন্দের চাষ করে আর অশান্তির বীজ বোনে তারা তা-ই কাটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দেখেছি যারা খারাপীর চাষ করে আর অশান্তির বীজ বোনে তারা তা-ই কাটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখেছি যারা অধর্মের ক্ষেত্র কষর্ণ করে, বপন করে দুষ্কর্মের বীজ, তারা দুষ্টতা ও মন্দতারই ফসল ভোগ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কিছু সমস্যা সৃষ্টিকারী মানুষ দেখেছি যারা অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে| কিন্তু তারা সর্বদা শাস্তি পেয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যা লক্ষ্য করেছি তার ভিত্তিতে, যারা অপরাধ চাষ করে এবং সমস্যা রোপণ করে, তারা তাই কাটে।