Job 40:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভীষণ গজব ঢেলে দাও, প্রত্যেক অহঙ্কারীকে দেখামাত্র নত কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ক্রোধের উন্মত্ততা নিয়ন্ত্রণমুক্ত করো, যারা অহংকারী তাদের দিকে তাকাও ও তাদের নিচে টেনে নামাও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার উচ্চণ্ড ক্রোধ ঢালিয়া দেও, প্রত্যেক অহঙ্কারীকে দৃক্পাতমাত্র নত কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার উচ্চণ্ড ক্রোধ ঢালিয়া দেও, প্রত্যেক অহঙ্কারীকে দৃক্পাতমাত্র নত কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ভয়ংকর ক্রোধ ঢেলে দাও; প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ভয়ংকর গজব ঢেলে দাও; প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাম্ভিকদেরা দিকে চেয়ে দেখ তোমার প্রচণ্ড ক্রোধ ঢেলে দিয়ে অবনমিত কর তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি ঈশ্বরের মত হও তুমি ক্রোধ প্রদর্শন করে অহঙ্কারী লোকেদের শাস্তি দিতে পারো| ওই অহঙ্কারীদের নম্র করে তুলতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর।