Job 40:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র কাজের মধ্যে সে অগ্রগণ্য; তবুও তার নির্মাতা তলোয়ার নিয়ে তার কাছে যান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সৃষ্টিকর্মের মধ্যে সেই প্রথম স্থান পেয়েছে, তবুও তার সৃষ্টিকর্তা তাঁর তরোয়াল নিয়ে তার কাছে যেতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের কার্য্যের মধ্যে সে অগ্রগণ্য; তাহার নির্ম্মাতা তাহাকে খড়্‌গ দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের কার্যের মধ্যে সে অগ্রগণ্য; তাহার নির্মাতা তাহাকে খড়্‌গ দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান; কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান; কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঈশ্বরের সৃষ্টির মধ্যে অগ্রগণ্য তার স্রষ্টাই কেবল তাকে বশে রাখতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিস্ময় সৃষ্টিকারী প্রাণীদের মধ্যে আমি বহেমোতকে সৃষ্টি করেছি| কিন্তু আমি তাকে পরাজিতও করতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান। একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন, যিনি তাকে হারাতে পারেন।