Job 40:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, নদী উত্তাল হলে সে ভয় করে না, জর্ডান ছাপিয়ে তার মুখে এসে পড়লেও সে সুস্থির থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফুলেফেঁপে ওঠা নদী তাকে ভয় দেখাতে পারে না; জর্ডন নদীর ঢেউ তার মুখের উপর আছড়ে পড়লেও সে সুরক্ষিত থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, নদী উচ্চণ্ড হইলে সে ভয় করে না, যর্দ্দন ছাপিয়া তাহার মুখে আসিয়া পড়িলেও সে সুস্থির থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, নদী উচ্চণ্ড হইলে সে ভয় করে না, যর্দন ছাপিয়া তাহার মুখে আসিয়া পড়িলেও সে সুস্থির থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নদীতে বেগে বান আসলেও সে ভয় পায় না; যর্দনের জল বেগে এসে তার মুখে পড়লেও সে স্থির থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নদীতে বেগে বান আসলেও সে ভয় পায় না; জর্ডানের পানি বেগে এসে তার মুখে পড়লেও সে স্থির থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, নদী উত্তাল হলেও সে ভয় পায় না জর্ডনের তরঙ্গমালা তার উপর আছড়ে পড়লেও সে অবিচল থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নদীতে বন্যা এলেও বহেমোৎ পালিয়ে যায় না| যদি যর্দ্দন নদীর জলোচ্ছাস ওর মুখে ভেঙ্গে পড়ে, তবু বহেমোৎ তাতে ভয় পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যদি নদী তার কুলকে ভাষায়, সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী, যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে।