Job 40:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে? নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কি আমার ন্যায়বিচার অগ্রাহ্য করবে? নিজেকে ধার্মিক প্রতিপন্ন করার জন্য কি তুমি আমাকে দোষী সাব্যস্ত করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্ম্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে? তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে? তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি আমাকেই দোষী সাব্যস্ত করতে চাও? আমাকে দোষী করে নিজের ধার্মিকতা প্রমাণ করতে চাও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, তুমি কি এখনও আমার সিদ্ধান্ত নাকচ করবার চেষ্টা করবে? তুমি নিজের সততা প্রতিপালন করবার জন্য আমাকে মন্দ কাজের দরুণ দোষী বলে ঘোষণা করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী? তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক?