Job 41:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে আগে আমার উপকার করেছে যে, আমি তার প্রত্যুপকার করবো? সমস্ত আসমানের নিচে সকলই আমার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে দাবি করে বলতে পারে যে আমাকেই দিতে হবে? আকাশের নিচে যা যা আছে, সবই তো আমার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে অগ্রে আমার উপকার করিয়াছে যে, আমি তাহার প্রত্যুপকার করিব? সমস্ত আকাশমণ্ডলের নীচে সকলই আমার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে অগ্রে আমার উপকার করিয়াছে যে, আমি তাহার প্রত্যুপকার করিব? সমস্ত আকাশমণ্ডলের নিচে সকলই আমার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিরুদ্ধে কার দাবি আছে যে, তার দাবি আমাকে মানতে হবে? আকাশের নীচে যা কিছু আছে সবই তো আমার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিরুদ্ধে কার দাবি আছে যে, তার দাবি আমাকে মানতে হবে? আকাশের নীচে যা কিছু আছে সবই তো আমার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে আমাকে কি দিয়েছে যে আমি তার ঋণ পরিশোধ করব? আকাশের নীচে যা কিছু আছে সবই আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে কারো কাছ থেকে কিছুই কিনতে হয়নি| ওগুলো সব আমারই অধিকারভুক্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে আমাকে প্রথমে কিছু দিয়েছে, যাতে আমি তার উপকার করব? আকাশের নিচে যা কিছু আছে সবই আমার।