Job 41:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মুখের কবাট কে খুলতে পারে? তার দন্তাবলীর চারদিকে ত্রাস থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে তার সেই মুখের দরজা খোলার সাহস করতে পারে, যা ভয়ংকর দাঁতের সারি দিয়ে সাজানো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মুখের কবাট কে খুলিতে পারে? তাহার দন্তাবলির চারি দিকে ত্রাস থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মুখের কবাট কে খুলিতে পারে? তাহার দন্তাবলির চারি দিকে ত্রাস থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজা কে খুলতে সাহস করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজা কে খুলতে সাহস করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে তার চোয়াল খোলাতে পারে? ভয়ঙ্কর তার দম্ভশ্রেণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন লোকই জোর করে লিবিয়াথনের মুখ খোলাতে পারে না| ওর মুখের দাঁত দেখলে লোকে ভয় পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মুখের দরজা কে খুলতে পারে তার দাঁতের চারিদিকে আতঙ্ক?