Job 41:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হয়, যেমন ফুটন্ত পাত্র ও নল-খাগড়ার ধোঁয়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার নাক থেকে ধোঁয়া বের হয় যেভাবে ফুটন্ত পাত্র থেকে তা জ্বলন্ত নলখাগড়ায় ছড়িয়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নাসারন্ধ্র হইতে ধূম নির্গত হয়, যেমন তপ্ত হণ্ডিকা ও খাগড়ার ধূম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নাসারন্ধ্র হইতে ধূম নির্গত হয়, যেমন তপ্ত হুণ্ডিকা ও খাগড়ার ধূম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধমা বের হয় তেমনি ধূমা বের হয় তার নাক থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধোঁয়া বের হয় তেমনি ধোঁয়া বের হয় তার নাক থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার নাসারন্ধ্র থেকে তপ্ত ভাণ্ডের নীচে জ্বলন্ত খড়ের ধোঁয়ার মত ধূম নির্গত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফুটন্ত কেটলির তলা দিয়ে যেমন জ্বলন্ত ঘাসের ধোঁয়া বের হয়, লিবিয়াথনের নাক দিয়েও তেমনি ধোঁয়া বার হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার নাকের ফুটো দিয়ে ধোঁয়া বের হয়, যেন আগুনের ওপরে ফুটন্ত জলের পাত্র রাখা যা হওয়া দেওয়া হয়েছে খুব গরম করার জন্য।