Job 41:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার তলদেশ শাণিত খোলার মত, সে কাদার উপর দিয়ে কাঁটার মই চালায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বগলগুলি খাঁজকাটা খাপরাবিশেষ, শস্য ঝাড়ার হাতুড়ির মতো সে কাদায় লম্বা সারি টেনে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার তলদেশ শাণিত খোলার ন্যায়, সে কর্দ্দমের উপর দিয়া কাঁটার মই চালায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার তলদেশ শাণিত খোলার ন্যায়, সে কর্দমের উপর দিয়া কাঁটার মই চালায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার নীচের দিকটা ভাংগা মাটির পাত্রের ধারালো টুকরার মত; সেইজন্য শস্য মাড়াবার যন্ত্রের মত তা কাদার উপর দাগ রেখে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার নীচের দিকটা ভাংগা মাটির পাত্রের ধারালো টুকরার মত; সেইজন্য শস্য মাড়াবার যন্ত্রের মত তা কাদার উপর দাগ রেখে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার বুকের নীচের আঁশগুলি ধারালো খোলার মত। সে কাদামাটির উপর দিয়ে মই চালিয়ে চলে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লিবিয়াথনের পেটের চামড়া ধারালো খোলামকুচির মতো| সে কাদার ওপর দাগ করে দিয়ে যায়, যেমন তক্তা দিয়ে ফসল মাড়াই করলে দাগ পড়ে- তেমন দাগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার নিচের অংশটা মাটির খোলার মত ধারাল; সে কাদার ওপরে ধারালো কাঁটার মত জিনিস ছড়িয়ে দিয়েছে যেন সে নিজে হাতুড়ি।