Job 41:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যাবতীয় উচ্চবস্তু দর্শন করে, যাবতীয় গর্বিত-সন্তানের বাদশাহ্ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব উদ্ধত প্রাণীকে সে অবজ্ঞার চোখে দেখে; সব অহংকারী প্রাণীর উপরে সে রাজত্ব করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যাবতীয় উচ্চবস্তু সন্দর্শন করে, যাবতীয় গর্ব্ব-সন্তানের উপরে রাজা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যাবতীয় উচ্চবস্তু সন্দর্শন করে, যাবতীয় গর্বিত সন্তানের উপরে রাজা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্বিত সবাইকে সে নীচু চোখে দেখে; সে সমস্ত অহংকারীদের রাজা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্বিত সবাইকে সে নীচু চোখে দেখে; সে সমস্ত অহংকারীদের বাদশাহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে সমস্ত গর্বিত প্রাণীকে অবজ্ঞার চোখে দেখে, বন্যপ্রাণীদের রাজা সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে প্রাণী সব থেকে বেশী গর্ব করে, লিবিয়াথন তাকেও নিচু নজরে দেখে| সে সমস্ত বুনো পশুদের রাজা এবং আমি (ঈশ্বর) লিবিয়াথন সৃষ্টি করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সবকিছু দেখে যা গর্বিত; গর্বের সন্তানদের ওপর তিনি রাজা।