Job 41:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেলের-দল কি তাকে দিয়ে ব্যবসা করবে? অংশ অংশ করে কি বণিকদেরকে দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যবসায়ীরা কি তাকে নিয়ে ব্যবসা করবে? তারা কি সওদাগরদের মধ্যে তাকে ভাগ করে দেবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধীবর-দল কি তাহাকে দিয়া ব্যবসায় করিবে? অংশ অংশ করিয়া কি বণিক্‌দিগকে দিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধীবর-দল কি তাহাকে দিয়া ব্যবসা করিবে? অংশ অংশ করিয়া কি বণিকদিগকে দিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে? ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে? ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেলেরা কি তাকে নিয়ে ব্যবসা করবে? খণ্ড খণ্ড করে কেটে বিক্রি করবে তাকে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ব্যবসাদাররা কি তোমার কাছ থেকে লিবিয়াথনকে কেনার চেষ্টা করবে? ওরা কি তাকে টুকরো টুকরো করে কেটে সওদাগরের কাছে বিক্রি করতে পারবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাছ ধরার দল কি তার জন্য তোমার সঙ্গে দরাদরি করবে? তারা কি তাকে ব্যবসায়ীদের মধ্যে ভাগ করে দেবে?