Job 42:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আইউব তাঁর বন্ধুদের জন্য মুনাজাত করলে মাবুদ তার দুর্দশার পরিবর্তন করলেন; বস্তুত মাবুদ আইউবকে আগের সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করার পর, সদাপ্রভু তাঁর অবস্থা ফিরিয়ে দিলেন এবং আগে তাঁর যে পরিমাণ ধনসম্পত্তি ছিল, তাঁকে তার দ্বিগুণ সম্পত্তি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাঁহার দুর্দ্দশার পরিবর্ত্তন করিলেন; বস্তুতঃ সদাপ্রভু ইয়োবকে পূর্ব্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাঁহার দুর্দশার পরিবর্তন করিলেন; বস্তুতঃ সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করবার পর সদাপ্রভু আবার তাঁর অবস্থা ফিরালেন এবং তাঁকে সব কিছু আগের চেয়ে দুই গুণ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আইয়ুব তাঁর বন্ধুদের জন্য মুনাজাত করবার পর মাবুদ আবার তাঁর অবস্থা ফিরালেন এবং তাঁকে সব কিছু আগের চেয়ে দুই গুণ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োব তাঁর বন্ধুদের জন্য বিনতি করার পর প্রভু তাঁর দুর্দশা দূর করলেন এবং আগে ইয়োবের যে ধনসম্পদ ছিল প্রভু তার দ্বিগুণ সম্পদ তাঁকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করলেন| প্রভু ইয়োবকে আবার সাফল্য দিলেন| ইয়োবের যা ছিলো, ঈশ্বর তাকে তার দ্বিগুণ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ইয়োব তার বন্ধুদের জন্য প্রার্থনা করছিলেন, সদাপ্রভু তার ভাগ্য পুনঃস্থাপন করছিলেন। যা তার আগে ছিল সদাপ্রভু তার দ্বিগুন সম্পত্তি তাকে দিলেন।