Job 42:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আইউবের ভাই ও বোনেরা সকলে এবং পূর্বপরিচিত লোকেরা সকলে তাঁর কাছে এসে তাঁর বাড়িতে তাঁর সঙ্গে ভোজন করলো ও তাঁর জন্য দুঃখ প্রকাশ করলো এবং মাবুদ কর্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাঁকে সান্ত্বনা দিল, আর প্রত্যেকে তাঁকে এক এক খণ্ড কসীতা মুদ্রা ও এক একটি সোনার আংটি দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইয়োবের সব ভাইবোন এবং পূর্বপরিচিত সবাই তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করলেন। সদাপ্রভু তাঁর জীবনে যেসব দুঃখদুর্দশা এনেছিলেন সেগুলির বিষয়ে তারা তাঁকে সান্ত্বনা দিলেন ও সহানুভূতি জানালেন, এবং তারা প্রত্যেকে তাঁকে একটি করে রুপোর টুকরো ও সোনার আংটি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্ব্বপরিচিত লোকেরা সকলে তাঁহার নিকটে আসিয়া তাঁহার বাটীতে তাঁহার সহিত ভোজন করিল ও তাঁহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্ত্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাঁহাকে সান্ত্বনা করিল, আর প্রত্যেক জন এক এক খণ্ড কসীতা মুদ্রা ও এক একটী সুবর্ণের কুণ্ডল তাঁহাকে দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্বপরিচিত লোকেরা সকলে তাঁহার নিকটে আসিয়া তাঁহার বাটীতে তাঁহার সহিত ভোজন করিল ও তাঁহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাঁহাকে সান্ত্বনা করিল, আর প্রত্যেক জন এক এক খণ্ড কসীতা মুদ্রা ও এক একটি সুবর্ণের কুণ্ডল তাঁহাকে দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ভাই ও বোনেরা এবং যারা তাঁকে আগে চিনত তারা সকলে এসে তাঁর বাড়ীতে তাঁর সংগে খাওয়া-দাওয়া করল। সদাপ্রভু তাঁর উপর যে সব কষ্ট এনেছিলেন তার জন্য তারা তাঁকে সান্ত্বনা দিল। তারা প্রত্যেকে তাঁকে এক টুকরা রূপা ও সোনার একটা কানের গহনা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর ভাই ও বোনেরা এবং যারা তাঁকে আগে চিনত তারা সকলে এসে তাঁর বাড়ীতে তাঁর সংগে খাওয়া-দাওয়া করল। মাবুদ তাঁর উপর যে সব কষ্ট এনেছিলেন তার জন্য তারা তাঁকে সান্ত্বনা দিল। তারা প্রত্যেকে তাঁকে এক টুকরা রূপা ও সোনার একটা কানের গহনা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইয়োবের ভাই বোনেরা এবং পূর্বপরিচিত সকলে ইয়োবের বাড়িতে এসে তাঁর সঙ্গে আহার করলেন। প্রভু পরমেশ্বর তাঁর জীবনে যে সব দুঃখদুর্দশা ঘটিয়েছিলেন তার জন্য তাঁকে সমবেদনা জানালেন ও সান্ত্বনা দিলেন। তারা প্রত্যেকে তাঁকে একটি করে রৌপ্য মুদ্রা এবং একটি করে সোনার আংটি দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইয়োবের সব ভাইবোন এবং অন্য সবাই যারা ইয়োবকে জানতো, তারা তাঁর বাড়ীতে এলো| তারা ইয়োবকে সান্ত্বনা দিলো, প্রভু যে ইয়োবকে এত কষ্ট দিয়েছেন তার জন্য তারা দুঃখিত হল| প্রত্যেকে ইয়োবকে এক টুকরো করে রূপো ও একটি করে সোনার আংটি দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ইয়োবের সমস্ত ভায়েরা এবং বোনেরা এবং তারা সকলে যারা তার পূর্ব্ব পরিচিত তারা তার কাছে এল এবং তার বাড়িতে তার সঙ্গে খাবার খেল। তারা তার সঙ্গে দুঃখ করল এবং সমস্ত বিপদের জন্য তাকে সান্ত্বনা দিল যা সদাপ্রভু তার জীবনে এনেছিল। প্রত্যেক ব্যক্তি ইয়োবকে এক এক টুকরো রূপা এবং সোনার কুণ্ডল দিয়েছিল।