Job 42:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আইউবের প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা বেশি দোয়াযুক্ত করলেন; তাঁর চৌদ্দ হাজার ভেড়া, ছয় হাজার উট, এক হাজার জোড়া বলদ ও এক হাজার গাধী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ইয়োবের জীবনের প্রথম অবস্থার চেয়ে শেষ অবস্থাকে আরও বেশি আশীর্বাদযুক্ত করলেন। ইয়োব 14,000 মেষ, 6,000 উট, 1,000 জোড়া বলদ এবং 1,000 গাধির মালিক হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষাবস্থা অধিক আশীর্ব্বাদযুক্ত করিলেন; তাঁহার চতুর্দ্দশ সহস্র মেষ, ছয় সহস্র উষ্ট্র, এক সহস্র যোড়া বলদ ও এক সহস্র গর্দ্দভী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদযুক্ত করিলেন; তাঁহার চতুর্দশ সহস্র মেষ, ছয় সহস্র উষ্ট্র, এক সহস্র জোড়া বলদ ও এক সহস্র গর্দভী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ইয়োবের জীবনের প্রথম অবস্থা থেকে পরের অবস্থা আরও আশীর্বাদযুক্ত করলেন। তাঁর চৌদ্দ হাজার ভেড়া, ছয় হাজার উট, এক হাজার জোড়া ষাঁড় ও এক হাজার গাধা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আইয়ুবের জীবনের প্রথম অবস্থা থেকে পরের অবস্থা আরও দোয়াযুক্ত করলেন। তাঁর চৌদ্দ হাজার ভেড়া, ছয় হাজার উট, এক হাজার জোড়া ষাঁড় ও এক হাজার গাধা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইয়োবকে প্রথম জীবনের চেয়ে শেষ জীবনে আরও বেশী আশীর্বাদ করলেন। ইয়োব চোদ্দ হাজার মেষ, ছয় হাজার উট, দুহাজার বৃষ এবং এক হাজার গর্দভীর মালিক হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুরুতে ইয়োবের যা ছিলো, তার থেকে অনেক বেশী সম্পদ দিয়ে প্রভু ইয়োবকে আশীর্বাদ করলেন| ইয়োব 14,000 মেষ, 6000 উট, 2000 গাভী এবং 1000 স্ত্রী গাধা পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু ইয়োবের প্রথম জীবনের থেকে শেষ জীবনকে বেশি আর্শীবাদ করলেন; তার চোদ্দ হাজার মেষ, ছয় হাজার উঠ, এক হাজার জোড়া বলদ এবং এক হাজার গর্দ্দভী হল।