Job 42:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আইউবের কন্যাদের মত রূপবতী যুবতী কোথাও খুঁজে পাওয়া যেত না এবং তাদের পিতা তাদের ভাইদের সঙ্গে তাদেরকে উত্তরাধিকার দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারা দেশে কোথাও ইয়োবের মেয়েদের মতো সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যেত না, এবং তাদের বাবা তাদের দাদাদের সঙ্গে তাদেরও উত্তরাধিকার দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইয়োবের কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলিত না, এবং তাহাদের পিতা তাহাদের ভ্রাতৃগণের সহিত তাহাদিগকে দায়াধিকার দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইয়োবের কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলিত না, এবং তাহাদের পিতা তাহাদের ভ্রাতৃগণের সহিত তাহাদিগকে উত্তরাধিকার দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইয়োবের মেয়েদের মত সুন্দরী দেশের মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। তাদের বাবা তাদের ভাইদের সংগে তাদেরও সম্পত্তির ভাগ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আইয়ুবের মেয়েদের মত সুন্দরী দেশের মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। তাদের পিতা তাদের ভাইদের সংগে তাদেরও সম্পত্তির ভাগ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োবের কন্যাদের তুল্য সুন্দরী সারা দেশে ছিল না। তাদের পিতা পুত্রকন্যাদের সম্পত্তির সমান অংশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োবের কন্যারা সারা দেশের মধ্যে সব চেয়ে সুন্দরী নারী ছিল| ইয়োব তাঁর সম্পত্তির একটি অংশ তাঁর কন্যাদের দিলেন – ওরা ওদের ভাইদের মতোই সম্পত্তির অংশ পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত দেশে ইয়োবের মেয়েদের মত সুন্দরী মেয়ে ছিল না। তাদের বাবা তাদের ভাইদের সঙ্গে তাদের উত্তরাধিকার দিলেন।