Job 42:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আইউব আর একশত চল্লিশ বছর জীবিত থেকে তাঁর পুত্র পৌত্রাদি চার পুরুষ পর্যন্ত দেখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর, ইয়োব আরও 140 বছর বেঁচেছিলেন; চার পুরুষ পর্যন্ত তিনি তাঁর সন্তানদের ও তাদের সন্তানদেরও দেখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইয়োব আর এক শত চল্লিশ বৎসর জীবিত থাকিয়া আপন পুত্র পৌত্রাদি চারি পুরুষ পর্য্যন্ত দেখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইয়োব আর একশত চল্লিশ বৎসর জীবিত থাকিয়া তাঁহার পুত্র পৌত্রাদি চারি পুরুষ পর্যন্ত দেখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইয়োব আরও একশো চল্লিশ বছর বেঁচে ছিলেন। তিনি তাঁর ছেলেমেয়েদের ও তাদের ছেলেমেয়েদের চার পুরুষ পর্যন্ত দেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর আইয়ুব আরও একশো চল্লিশ বছর বেঁচে ছিলেন। তিনি তাঁর ছেলেমেয়েদের ও তাদের ছেলেমেয়েদের চার পুরুষ পর্যন্ত দেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে ইয়োব একশো চল্লিশ বছর বেঁচে থেকে চারপুরুষ পর্যন্ত তাঁর পুত্রকন্যা, পৌত্র, প্রপৌত্রদের দেখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব আরও 140 বছর বেশী বেঁচেছিলেন| তিনি তাঁর সন্তানদের চারটি প্রজন্ম দেখবার জন্য বেঁচে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এসবের পর, ইয়োব আরও একশ চল্লিশ বছর বাঁচলেন, তিনি তার সন্তানদের দেখলেন এবং তার সন্তানদের সন্তান দেখলেন, চার পুরুষ পর্যন্ত।