Job 42:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্যি আমি তা-ই বলেছি, যা বুঝি নি, যা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জিজ্ঞাসা করলে, ‘এ কে যে জ্ঞান ছাড়াই আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?’ নিশ্চয় আমি যা বুঝিনি, আমার জানার পক্ষে যা খুবই অদ্ভুত, তাই বলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য, আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য, আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি জিজ্ঞাসা করেছিলে, ‘এ কে, যে না বুঝে আমার উদ্দেশ্যকে গোপন করে রাখে?’ এই কথা ঠিক যে, আমি যা বুঝি নি সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম; তা এত আশ্চর্য যে, আমার বুঝবার নাগালের বাইরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি জিজ্ঞাসা করেছিলে, ‘এ কে, যে না বুঝে আমার উদ্দেশ্যকে গোপন করে রাখে?’ এই কথা ঠিক যে, আমি যা বুঝি নি সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম; তা এত আশ্চর্য যে, আমার বুঝবার নাগালের বাইরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলেছ, তুমি কে যে অসার কথা দিয়ে, আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর? সত্যিই, আমি যা বুঝি না তাই বলেছি, আমার অজানা পরামশ্চর্য বিষয় সম্পর্কে উক্তি করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি এই প্রশ্ন করেছেন: ‘কে সেই অজ্ঞ লোক যে এমন বোকা বোকা কথা বলছে?’ প্রভু, আমি যা বুঝি নি আমি তা বলেছি| আমি সেই সব বিষয়ের কথা বলেছি যেগুলো বুঝতে গেলে আমি বিস্ময়-বিহবল হয়ে যাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, ‘এ কে যে জ্ঞানহীন ভাবে আমার পরিকল্পনায় অন্ধকার নিয়ে আসে?’ এই জন্য, আমি কিছু কথা বলেছি যা আমি বুঝি না, আমার বোঝার জন্য জিনিস গুলো খুব কঠিন, যা আমি জানি না।