Job 42:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিলদ্‌দ ও নামাথীয় সোফর গিয়ে মাবুদের কথা অনুসারে কাজ করলেন; আর মাবুদ আইউবকে গ্রাহ্য করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ এবং নামাথীয় সোফর তাই করলেন, যা সদাপ্রভু তাদের করার আদেশ দিয়েছিলেন; এবং সদাপ্রভু ইয়োবের প্রার্থনা স্বীকার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্যানুযায়ী কর্ম্ম করিলেন; আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্যানুযায়ী কর্ম করিলেন; আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর সদাপ্রভুর কথামতই কাজ করলেন, আর সদাপ্রভু ইয়োবের প্রার্থনা গ্রহণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর মাবুদের কথামতই কাজ করলেন, আর মাবুদ আইয়ুবের মুনাজাত কবুল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তেমান নিবাসী এলিফস, শুহা নিবাসী বিলদদ্‌ এবং নামাথ নিবাসী সোফর প্রভুর নির্দেশ অনুযায়ী কাজ করলেন এবং প্রভু পরমেশ্বর ইয়োবের বিনতি গ্রাহ্য করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্দদ এবং নামাথীয় সোফর প্রভুর আদেশ পালন করলেন এবং তারপর ইয়োব তাঁদের জন্য যে প্রার্থনা করেছিলেন, প্রভু তার উত্তর দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিলদদ ও নামাথীয় সোফার গেল এবং যেমন সদাপ্রভু আদেশ করেছিলেন তারা তেমনি করলেন এবং সদাপ্রভু ইয়োবকে গ্রহণ করলেন।